News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

২৪৫০ টাকার বারফোনে ভিডিও কল

Started by Karim Sarker(Sohel), February 23, 2015, 01:09:34 PM

Previous topic - Next topic

Karim Sarker(Sohel)

বারফোনে যারা থ্রিজি ভিডিও কল করার সুবিধা পেতে চান তাদের জন্যই মাইসেল এবার বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির থ্রিজি সমৃদ্ধ জি-১ মডেলের নতুন মুঠোফোন।

জি-১ মডেলের নতুন এই মুঠোফোনে রয়েছে ডাবল সিম ব্যবহারের সুবিধা, এর মধ্যে একটি সিম ডাব্লুসিডিএমএ (যাতে দেবে উচ্চক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক) আর একটি সিম জিএসএম সম্পন্ন, ২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ইডিজিই/জিপিআরএস, ১৬ জিবি মাইক্রো এসডি কার্ড ও ইউএসবি ব্যবহারের সুবিধা, ইন্টারনাল ১২৮ এমবি রম আর ৬৪ এমবি র‌্যাম। সামনের ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল, পেছনের ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল ফ্ল্যাশসহ।

আরো রয়েছে- এমপি থ্রি, এমপি ফোর, ১০০০ ফোন বুক মেমোরি, ৩০০ এসএমএস মেমোরি, ব্লুটুথ, এফএম রেডিও, ডকুমেন্ট ভিউয়্যার, লি-আয়োন ১৮০০ এমএএইচ ব্যাটারি যা দেবে দীর্ঘ চার্জের নিশ্চয়তা।

জাভা চালিত হওয়ায় উপভোগ করা যাবে অপেরা মিনি ব্রাউজার, ফেইসবুক, জি-মেইল। আকর্ষণীয় এই সেটটির মূল্য মাত্র ২ হাজার ৪৫০ টাকা।

নতুন এই ফোনটি সম্পর্কে মাইসেলের ডিরেক্টর (অপারেশন) নাহিদুল ইসলাম বলেন, 'আমাদের দেশের প্রেক্ষাপটে বারফোন অনেক জনপ্রিয়। বারফোনে থ্রিজি সুবিধা না পাওয়ায় অনেক গ্রাহক টাচ ফোন ও বারফোন দুটি একই সঙ্গে ব্যবহার করছে। তাদের ঝক্কি কমাতেই মাইসেল এবার বাজারে এনেছে জি-১ মডেলের এই নতুন হ্যান্ডসেটটি। বারফোন ব্যবহার যেমনি সহজ তেমনি চার্জ থাকে অনেক বেশি।  তাছাড়া টাচ ফোনের মতো পড়ে গেলে স্ক্রিন ফেটে যাওয়ার সম্ভাবনাও অনেক কম।'

জি-১ সেটটি পাওয়া যাবে আপনার নিকটস্থ যে কোনো মোবাইলের আউটলেটে। বিস্তারিত জানতে: ০১৮৩৩৩১৯৮০০।
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Karim Sarker(Sohel)

Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030