• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ফাইন্যান্স পরিচিতি:

Started by A-Rahman Dhaly, June 04, 2015, 04:33:03 PM

Previous topic - Next topic

A-Rahman Dhaly

ফাইন্যান্স বা ফিন্যান্স (ইংরেজি: Finance) হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান।[১] ফাইন্যান্সের সাধারণ শাখাগুলো হচ্ছে: ব্যবসায়ীক বা বিজনেস ফাইন্যান্স, ব্যক্তিগত বা পারসোনাল ফাইন্যান্স এবং পাবলিক ফাইন্যান্স।[২]

'ফাইন্যান্স" কে প্রায়ই অর্থ ব্যবস্থাপনা অথবা "তহবিল" ব্যবস্থাপনা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। প্রকৃতপক্ষে, আধুনিক ফাইন্যান্স হচ্ছে ব্যবসায়িক কর্মকান্ডের একটি স্বতন্ত্র ক্ষেত্র, যার মধ্যে অর্ন্তভুক্ত আছে অর্থ এবং অর্থের বিকল্পসমূহের উৎসায়ণ, বিপণন ও ব্যবস্থাপনা, এবং এ কাজে ব্যবহৃত হয় বিভিন্নধরণের মূলধন হিসাব, আর্থিক ইন্সট্রুমেন্ট এবং সম্পদ, দায় ও ঝুঁকি লেনদেন এবং ক্রয়বিক্রয়ের জন্য সৃষ্ট বাজার। ফাইন্যান্স এর ধারণা, গঠন এবং নীতিমালা নিয়ন্ত্রিত হয় আঞ্চলিক বা বৈশ্বিক বাজার জুড়ে বিস্তৃত রাজনৈতিক অর্থনীতির মধ্যে বিদ্যমান ক্ষমতার সম্পর্কের এক জটিল ব্যবস্থার দ্বারা। ফাইন্যান্স একই সাথে কলা (যেমনঃ পণ্য উন্নয়ন) এবং বিজ্ঞান (যেমনঃ পরিমাপ করা), যদিও এরা ক্রমেই একীভূত হয়ে পড়ে ঝুঁকি ও লাভের সম্পর্ক নির্ণয়ের প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক মনোযোগের কারণে, যার মধ্যে শেয়ারহোল্ডাদের স্বার্থ নিহিত।
......................
A-Rahman Dhaly
BBA, MBA in Finance
Accounts Officer 
(Finance & Accounts Dept.)
Daffodil International University
Ashulia Campus , Savar, Dhaka-1340.

Phone:+880-9666770770- Ext -4303      
Mob   : +01811-458896
Mail:dhaly@daffodilvarsity.edu.bd
Web: daffodilvarsity.edu.bd