• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মুভি ডাউনলোডে যেভাবে কাজ করে টরেন্ট

Started by Md. Mizanur Rahman, June 14, 2016, 02:07:54 PM

Previous topic - Next topic

Md. Mizanur Rahman

পৃথিবীর যে দেশেই ছবি মুক্তি পাক সেটা দেখতে এখন আর বেশিদিন অপেক্ষা করতে হয় না বাংলাদেশের দর্শকদের। কারণ মুক্তির দিনেই অনলাইনে চলে আসে এর পাইরেটেড কপি। এরপর দিন গেলে আরো ভালো মানের ভিডিও চলে আসে।

আর চলচ্চিত্র, সিরিয়াল বা গান ডাউনলোডের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টরেন্ট। পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষই টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করে থাকেন।

কিন্তু টরেন্ট কি বৈধ না অবৈধ সেটা ভেবে দেখেছেন কখনো? আর এত এত চলচ্চিত্র বা সিরিয়াল আপলোড করার পরও কীভাবে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে এটি? অন্যান্য সাইটের তুলনায় টরেন্ট সাইটগুলো থেকে ফাইল কীভাবে দ্রুত আপলোড বা ডাউনলোড হয়?

এখানেই আর সবার থেকে আলাদা টরেন্ট। আপনি যখন কোনো ছবি বা ফাইল ডাউনলোড করছেন টরেন্ট থেকে সেটা আপনি একটি ফাইল ডাউনলোড করলেও সেটা আসলে একটি ফাইল নয়। আদতে ব্যবহারকারীরা একটি ফাইল ডাউনলোড করছেন মনে হলেও পুরো প্রক্রিয়াটি খুবই জটিল। কারণ আপনি যে মুভি ফাইলটা ডাউনলোড করছেন সেটি একটি ফাইল নয় এবং এটি এক জায়গাতেও নেই। পুরো ফাইলটা বিশ্বের বিভিন্ন দেশে ছোট ছোট আকারে ছড়িয়ে আছে। ইউটরেন্ট বা বিটটরেন্টের মতো ক্লায়েন্টের কাছ থেকে ব্যবহারকারীরা ডাটা ডাউনলোড করেন।

ব্যবহারকারীরা যে ক্লায়েন্টের মাধ্যমে ফাইল ডাউনলোড করেন, সেই ক্লায়েন্টই এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলোকে একত্রিত করে এবং একটি ফাইল হিসেবে ডাউনলোড করতে সহায়তা করে।

আর ঠিক এ কারণেই টরেন্ট থেকে যেকোনো ফাইল দ্রুত ডাউনলোড বা আপলোড করা যায়। কারণ এটি একটি সার্ভার থেকে নয় বরং অনেকগুলো সার্ভার থেকে ছোট ফাইল একত্রিত করে ডাউনলোড হয়।

Source: http://m.ntvbd.com/tech/50015/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F
Md. Mizanur Rahman
Student Counselor
Tel: +88029138234-5,9136694, 9116774 Ext-124
Cell: 01847140094
mizanur@daffodilvarsity.edu.bd
Daffodil International University