• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

লক্ষ্মীপ্যাঁচা

Started by Lazminur Alam, July 31, 2016, 02:03:09 PM

Previous topic - Next topic

Lazminur Alam

নিশাচর পাখিটি হলো আমাদের অতিপরিচিত লক্ষ্মীপ্যাঁচা (Barn Owl)। Tytonidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Tyto alba।
ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লক্ষ্মীপ্যাঁচার দৈর্ঘ্য ৩৩-৩৯ সেন্টিমিটার। ওজন ৫২০-৫৫০ গ্রাম। পুরুষগুলো আকারে কিছুটা বড়। মুখমণ্ডল পুরোপুরি হৃৎপিণ্ড আকৃতির ও সাদা এবং তাতে রয়েছে হালকা হলদেটে-লাল আভা। মাথা-ঘাড়সহ দেহের ওপরটা ও ডানা সোনালি-ধূসর এবং তাতে গাঢ় ও হালকা সাদা ফোঁটা। দেহের নিচটা রেশমি সাদা ও তাতে অল্পস্বল্প হালকা হলদেটে-লাল আভা এবং অতি সূক্ষ্ম কালো ফোঁটা। চোখ বড় বড় ও কালো। পা ও পায়ের পাতা সাদাটে বা হালকা মেটে-বাদামি। নখর কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।
লক্ষ্মীপ্যাঁচা সারা দেশেই আছে—যেমন আছে গ্রামে, তেমনি শহরেও। তবে গভীর জঙ্গলে দেখা যায় না। পরিত্যক্ত দালান, দুর্গ, মসজিদ, মন্দির ও বাড়িঘরের অন্ধকার স্থান, গাছের ফোকর, গুহা, দালানের ফাঁকফোকর ইত্যাদিতে বাস করে। এরা নিশাচর ও সন্ধ্যাচারী। ভোর ও সন্ধ্যায় শিকার করে। ইঁদুর, নেংটি ইঁদুর, ব্যাঙ, ছোট সাপ, ছোট পাখি, ডিমও খেতে পারে। এদের ডাক বড়ই অদ্ভুত। চিল-চেঁচানি, মুরগির চাপা ডাক, নাক ডাকার মতো ঘড় ঘড় বা হিসহিস শব্দ করে।
স্ত্রী-পুরুষ সারা জীবনের জন্য জোড় বাঁধে। পর্যাপ্ত খাবার থাকলে বছরে দুবারও প্রজনন করতে পারে। স্ত্রী ছয় থেকে আটটি সাদা ডিম পাড়ে। স্ত্রী একাই তা দিয়ে ৩০-৩২ দিনে ডিম ফোটায়। প্রথম ডিম পাড়ার পরই ডিমে তা দেওয়া শুরু করে। তাই সব ডিমই একসঙ্গে ফোটে না এবং বাসায় বিভিন্ন বয়স ও আকারের বাচ্চা দেখা যায়। উড়তে শেখে ৬৪ থেকে ৮৬ দিনে। বছর খানেক বয়সে পূর্ণতা প্রাপ্তি ঘটে। বুনোগুলো সচরাচর দু-চার বছর বাঁচে। তবে আবদ্ধাবস্থায় ২৫ বছর পর্যন্ত বাঁচার রেকর্ড আছে।
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd