• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ম্যারাডোনার জাদুঘর

Started by Shakil Ahmad, October 26, 2016, 02:00:48 PM

Previous topic - Next topic

Shakil Ahmad

বুয়েনস এইরেসের বাড়িটিতে হয়তো আর যাওয়া হয়নি তাঁর। সত্তরের দশকের শেষে এই বাড়ি থেকে সমর্থকদের রোষ থেকে বাঁচতে একরকম পালিয়েই যেতে হয়েছিল তাঁকে। ডিয়েগো ম্যারাডোনা তখন খেলতেন আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে। একবার শিরোপা জিততে পারেননি বলে খেপে গিয়েছিল সমর্থকেরা। ১৯৭৮ থেকে ১৯৮০—দুই বছর ছিলেন ওই বাড়িতে। সেটিই এখন হয়ে গেছে আস্ত একটা জাদুঘর। এবং পুরোটাই ম্যারাডোনাকে নিয়ে। ওই বাড়ির মালিক ওই সময় জুনিয়র্সের ম্যানেজার ছিলেন। বাড়িটিকে আর্জেন্টাইন কিংবদন্তির স্মারক দিয়ে সাজিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এত দিন পর। ম্যারাডোনার প্রায় দুই হাজারেরও বেশি ব্যক্তিগত স্মারক থাকবে এই জাদুঘরে। থাকছে তাঁর ওই সময়ের বুট থেকে শুরু করে বেশ কিছু দুর্লভ আলোকচিত্রও। চায়না ডেইলি।

Anuz

Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University