News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

সবার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ

Started by shafayet, March 21, 2017, 04:07:56 AM

Previous topic - Next topic

shafayet

সবার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ

দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা ছড়িয়ে দিতে সহযোগী ই-কমার্স (অ্যাসিসটেড ই-কমার্স) মডেল নিয়ে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস 'আজকের ডিল ডটকম' ও রিটেইল সেবাদাতা প্রতিষ্ঠান 'পেওয়েল'। আজ রোববার রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে ই-কমার্স সেবা বাড়ানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি।

আজকের ডিল ডটকমের চেয়ারম্যান ফাহিম মাশরুর বলেন, যাঁদের কাছে ইন্টারনেট সেবা নেই, তাঁদের কাছে ই-কমার্স সেবা পৌঁছাতে এই সহযোগী ই-কমার্স উদ্যোগ। দেশের বিভিন্ন অঞ্চলে পেওয়েলের দুই হাজারের বেশি এজেন্টের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। ওই এজেন্টদের কাছে থাকবে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ দিয়ে তাঁরা ক্রেতার হয়ে পণ্যের ফরমাশ দিতে পারবেন। পণ্য সরবরাহ ও অর্থ লেনদেন করবেন ওই এজেন্ট। এটিকে বলা হচ্ছে সহযোগী ই-কমার্স সেবা। এখানে ক্রেতাকে অনলাইনের পণ্য কিনতে সহযোগিতা করছেন এজেন্ট।

'সকলের জন্য ই-কমার্স' থিম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাহিম মাশরুর আরও বলেন, ই-কমার্সে বড় ধরনের সম্ভাবনা থাকলেও অনলাইন পেমেন্টের সমস্যায় অনলাইন কেনাকাটা বেশি দূর এগোয়নি। সহযোগী ই-কমার্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স ছড়িয়ে দিলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে। বর্তমানে ঢাকার বাইরে থেকেই অনলাইনে পণ্য কেনাবেচা হচ্ছে বেশি।

পেওয়েলের চেয়ারম্যান আনিসুল ইসলাম বলেন, দেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। পেওয়েল এজেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে ইতিমধ্যে টেলিফোন বিল, বিদ্যুৎ বিলের মতো সেবা পাচ্ছেন গ্রাহক। এবারে যুক্ত হলো অনলাইনে কেনাকাটার সুযোগ।