News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কিডনি ভালো রাখবেন যেভাবে

Started by Mrs.Anjuara Khanom, June 25, 2018, 12:00:12 PM

Previous topic - Next topic

Mrs.Anjuara Khanom

 মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি৷ তবে বর্তমানে ক্রনিক কিডনি ডিজিস খুব স্বাভাবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ এটি একটি দীর্ঘকালীন সমস্যা৷ এক্ষেত্রে কিডনি ঠিকমতো কাজ করে না৷ অনেকসময় কিডনি কাজ করাও বন্ধ করে দেয়৷ তবে কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেতে মুক্তি পাওয়া সম্ভব-

১) রক্তচাপ ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করুন৷

২) ঠিকমতো ওজন ধরে রাখুন৷ ওজন বেশি হলে কিজনির সমস্যা আসতে পারে৷

৩) পুষ্টিকর খাবার খান৷ বিশেষত ফল ও সবজি কিডনিকে ভালো রাখে৷

৪) যদি ডায়াবেটিস রোগ থাকে, তবে রক্তে সুগারের মাত্রা ব্যালেন্সে রাখুন৷

৫) নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল খেয়াল রাখুন৷

৬) পরিবারের কারোর কিডনির সমস্যা রয়েছে কিনা, জেনে নিন৷ অনেকসময় জিন থেকেও সমস্যা আসতে পারে৷ পরিমিত লবণ খান৷

৭) ধূমপান, মদ্যপানের মতো বদ অভ্যাস এড়িয়ে চলুন৷

এছাড়াও রোজকার ডায়েটে রাখতে পারেন এইগুলি-

১। রেড বেল পিপার-

এটি কিডনির জন্য উপকারী৷ কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি ৬ থাকে৷ সেই সঙ্গে থাকে ফলিক অ্যাসিড, ফাইবার, লাইকোপেন ও অ্যান্টক্সিডেন্ট৷ এগুলি ক্যান্সার প্রতিরোধেও সক্ষম৷

২। ফুলকপি-

প্রচুর ভিটামিন সি থাকার পাশাপাশি এই সবজিতে রয়েছে ফাইবার৷ লিভারকে সুস্থ রাখতে এটি সাহায্য করে৷

৩। আদা-

আদার বিভিন্ন গুনাগুণ রয়েছে৷ স্বাস্থ্যের জন্য খুব উপকারী আদা৷ তাছাড়া এটি কোলেস্টেরল কমায়৷

৪। পিঁয়াজ-

পিঁয়াজে প্রচুর মাত্রায় ক্রোমিয়াম থাকে৷ এর ফলে দেহে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন মেটাবলিজমের ব্যালেন্স ঠিক রাখে৷ এছাড়া পিঁয়াজে ফ্লেভোনয়েডসও থাকে৷ ক্যান্সার সহ একাধিক রোগ আটকাতে পিঁয়াজ খুব উপকারী৷


বিডি প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34