News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

বিফ তেহারি

Started by Mafruha Akter, September 16, 2018, 12:44:00 PM

Previous topic - Next topic

Mafruha Akter

উপকরণ: গরুর মাংস ১ কেজি। পোলাওয়ের চাল ৫০০ গ্রাম। জিরাগুঁড়া ১ টেবিল-চামচ। আদাবাটা ১ টেবিল-চামচ। দুধ ১ কাপ। ধনেগুঁড়া ১ টেবিল-চামচ। গোলমরিচ ৬টি। পেঁয়াজ টুকরা করা ১ কাপ। এলাচ ৪টি। দারুচিনি ৪ টুকরা। রসুনবাটা ১ চা-চামচ। জায়ফল আধা চা-চামচ। দই আধা কাপ। জয়ত্রী আধা চা-চামচ। কাঁচামরিচ ২০টি। চিনি ১ টেবিল-চামচ। তেল বা, ঘি বা, সরিষার তেল এক কাপের চার ভাগের তিন ভাগ। লবণ স্বাদমতো।

পদ্ধতি:  গোলমরিচ, এলাচ, দারুচিনি, জায়ফল ও জয়ত্রীগুঁড়া করুন। মাংস ছোট টুকরা করুন। ধুয়ে পানি ঝরান। মাংসে অর্ধেক গুঁড়ামসলা, আদা, রসুন, দই, অর্ধেক কাঁচামরিচ এবং এক চা-চামচ লবণ মেশান।
তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভাজুন। মাংস ও ৩ কাপ পানি দিন। নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষান। তেল বের হলে বাকি গুঁড়ামসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে আনুন। তেল এবং ঝোল ছেঁকে মাংস হাঁড়ি থেকে তুলে রাখুন।

হাঁড়িতে ৮ কাপ পানি দিয়ে ঢেকে ফুটান। পানি ফুটে উঠলে চাল, দুধ, লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দু-তিনবার ফুটে ওঠার পর কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৮ মিনিট রান্না করুন। চুলার আঁচ খুব কমিয়ে আরও ৫ মিনিট চুলায় রাখুন। ঢাকনা দেওয়ার পর নামাবার অগে ঢাকনা খুলবেন না।

চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখার ২০ মিনিট পরে ঢাকনা খুলে পোলাওয়ের চালের উপর মাংস ছড়িয়ে দিয়ে আবার হাঁড়ি ঢেকে রাখুন। পরিবেশনের ঠিক আগে বড় চামচ দিয়ে উপর নিচ করে পোলাওয়ের সঙ্গে মাংস মিশিয়ে নিন।
Mafruha Akter
Sr. Library officer
Daffodil International University
(Uttara Campus)