• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কখন অন্যকে কষ্ট দেয়া যায় না ?

Started by Mizanur Rahman (GED), October 09, 2018, 04:35:42 PM

Previous topic - Next topic

Mizanur Rahman (GED)

কখন অন্যকে কষ্ট দেয়া যায় না ? আগে বলুন কখন অন্যকে টাকা দেয়া যায় না? যখন হাতে টাকা থাকে না। সুতরাং, যখন মনে কষ্ট থাকে না তখন অন্যকে কষ্ট দেয়া যায় না; কারণ মনে কষ্ট না থাকলে অন্যকে কষ্ট কোথায় থেকে দেয়া হবে? তার মানে যে কষ্ট দেয় তার মনে অনেক কষ্ট থাকে; বহন করতে পারে না; ভালভাবে বললে তো কেউ কষ্ট নেয় না; কষ্ট দিয়ে কষ্ট দেয়া হয়; মহানবী (সঃ)-কে কেউ কষ্ট দিলে রেগে যেতেন না বরং খোঁজ নিতেন কেন কষ্ট দেয়া হল; সে বাক্তির মনে কি কষ্ট আছে; তার কষ্ট দূর করতেন; দোয়া করতেন; তার কষ্ট দূর হত; তখন সে ভাবত কাকে কষ্ট দিয়েছিলাম? এই প্রশ্ন একদিন তাঁকে মুসলমান বানাত; এভাবে তিনি (সঃ) শত্রুদের বন্ধু বানাতেন। হযরত মির্জা গোলাম আহমদ (আ) বলেন, 'যে তোমাকে গালি দিবে তার জন্য দোয়া করবে'। এটি শত্রুদের বন্ধু বানানোর একটি কার্যকর শিক্ষা; শান্তি প্রতিষ্ঠার উপায়; যদিও ইসলাম মানে শান্তি কিন্তু কার্যকর ভাবে আজ মুসলমানদের মাঝে প্রতিষ্ঠিত নয় (পাকিস্থান, আফগানিস্তান, ইরাক এর ভিতরের অবস্থা চিন্তা করুন, সউদি আরব-ইরান সম্পর্ক দেখুন); এসব শিক্ষা ভুলে যাওয়ার জন্য তাদের মাঝ থেকে শান্তি যেন আকাশে উঠে গেছে বা যাদু ঘরে চলে গেছে; ভাই ভাইকে মারছে; যেন আত্ম-হত্যার প্রতিযোগিতায় লিপ্ত; ঘুরে দাঁড়ানোর সময় কি এখনও হয় নি?   
Mizanur Rahman
Lecturer of Mathematics
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University
Parmanent Campus

Mashud

Who is হযরত মির্জা গোলাম আহমদ (আ) ?
Please reply.