• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

খাবার নিয়ে যেসব ভুল ধারণা

Started by syful_islam, October 28, 2018, 01:00:44 PM

Previous topic - Next topic

syful_islam



  যুগান্তর ডেস্ক    ২৭ অক্টোবর ২০১৮, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

লবণ ক্ষতিকর, নুডলস মোটা করে অথবা ডিম কোলোস্টরেলের মাত্রা বাড়ায় কিংবা স্যাকারিন চিনি চেয়ে ভালো -এরকম কিছু ভুল ধারণা অনেকেরই রয়েছে৷ জেনে নিন এসম্পর্কে বিশেষজ্ঞরা কী বলছেন৷

লবণের ভালো-মন্দ

অতিরিক্ত লবণ খেলে স্ট্রোক করা এবং কিডনির রোগের ঝুঁকি বাড়ে, তা সত্যি৷ তবে এ কথা ভেবে অনেকেই খাবারে লবণের পরিমাণ একদম কমিয়ে দেন, যা ঠিক নয়৷ কারণ, শরীরে লবণের পরিমাণ কম হলে স্ট্রেস হরমোন উৎপাদন বেড়ে যায়৷ তাছাড়া লবণ নার্ভ সিস্টেমকে ঠিক রাখতে সিমপ্যাথেটিক নার্ভ সিস্টেমকে উদ্দীপিত করে৷ তাছাড়া পেশির ব্যথা প্রতিরোধে লবণের যেমন ভূমিকা রয়েছে, তেমনি লো ব্লাড প্রেশারের ক্ষেত্রেও লবণ উপকারী৷

নুডলস মোটা করে

নুডলস মোটা করে কিনা তা নির্ভর করে আপনি কোন আটার তৈরি নুডলস খাচ্ছেন, তার ওপর৷ সাদা আটা বা ময়দা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আজকাল স্বাস্থ্যসচেতন প্রায় সকলেই জানেন৷ আপনি যদি শস্যদানা থেকে করা আটার তৈরি নুডলস খান, তাহলে অবশ্য ভিন্ন কথা৷ অর্থাৎ, সব নুডলস এক নয়!

ডিম কোলোস্টরেল বাড়ায়?

ডিম খেলে প্রতিটি মানুষেরই যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, তা ভাবা একেবারেই ঠিক নয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ লক্ষ ৫০,০০০ মানুষকে নিয়ে করা এক গবেষণা থেকে জানা গেছে যে, হৃদপিণ্ডে ডিম খাওয়ার নেতিবাচক কোনো প্রভাব পড়েনি, বরং তাদের শতকরা ১২ ভাগ স্ট্রোকের ঝুঁকি কমেছে৷ তবে ডিমের পুরোপুরি পুষ্টিগুণ থাকে কেবলমাত্র 'অর্গানিক' ডিমে৷

স্যাকারিন স্বাদ কেড়ে নেয়

যদি ক্যালোরির হিসেব করা হয়, তাহলে অবশ্যই স্যাকারিন ভালো৷ অন্যদিকে কিন্তু স্যাকারিন খিদে বাড়ায়৷ তাছাড়া যারা নিয়মিত স্যাকারিন খান, তারা চিনির আসল স্বাদ প্রায় ভুলেই যান৷

চর্বি

সুস্থ থাকার জন্য প্রতিট মানুষের শরীরে প্রয়োজন উঁচুমানের তেল৷ বিশেষ করে স্যামন মাছের চর্বি বা তেল কার্ডিওভাসকুলারের ঝুঁকি কমায়, যা গবেষণায় প্রমাণিত৷ তাছাড়া রয়েছে বিভিন্ন বাদামের তেল, যা শরীরে ভিটামিন 'ই'-এর জোগান দেয়৷

লাল মাংস কি অস্বাস্থ্যকর?

মাংসে রয়েছে উঁচুমানের প্রোটিন এবং ভিটামিন বি ১২, যা সকলেরই প্রয়োজন৷ এই প্রোটিন কোনো উদ্ভিদ থেকে পাওয়া যায় না৷ যদিও শোনা যায়, মুরগির মাংস নাকি লাল মাংসের চেয়ে ভালো৷ এখানেও বলা যেতে পারে যে, বাছুরের মাংস খুব সহজে হজম হয় এবং ভেড়ার মাংসে রয়েছে প্রচুর পুষ্টিগুণ৷

ফল খাওয়া

যারা ফল খেতে চান না বা ফলে অ্যালার্জি রয়েছে, তাদের ফল না খেলেও চলবে, যদি তারা যথেষ্ট পরিমাণে সবজি খান৷ ফলের মধ্যে যেসব খাদ্যগুণ রয়েছে, সেগুলো কিন্তু সবজিতেও আছে৷ তাই সমস্যা হলে বা খেতে ইচ্ছে না করলেও যে ফল খেতেই হবে, এমন কোনো কথা নেই৷

mominur

Md. Mominur Rahman

Assistant Professor
Department of Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University

akhi

Amatul Bushra Akhi
Employee ID: 710001668
Lecturer
Room No: 704 AB-01
Department of Computer Science and Engineering
Permanent Campus
Daffodil International University

Mousumi Rahaman

Mousumi Rahaman
Senior Lecturer
Dept. Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University

Fatema Tuz - Zohora


Mir Kaosar Ahamed

Mir Kaosar Ahamed
Lecturer in Mathematics
Department of General Educational Development (GED), FSIT, DIU.


SabrinaRahman

Sabrina Rahman
Lecturer
Department of Architecture, DIU