News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কী ধরণের নাম রাখা হারাম?

Started by abbas, July 03, 2019, 05:11:23 PM

Previous topic - Next topic

abbas

কয়েক ধরণের নাম রয়েছে যেগুলো দ্বারা কারো নাম রাখা হারাম। যেমন, আল্লাহ তায়ালার জাতি নাম 'আল্লাহ' ও গুনবাচক নাম 'আর রহমান' দিয়ে নাাম রাখা হারাম নাম সমূহের মধ্যে নিকৃষ্টতম।

আল্লাহ তায়ালার বিশেষ গুনবাচক নাম সমূহ যেমন, খালেক, কুদ্দুস, আল আহাদ, আস সামাদ, আল খালেক, আর রায়েক, আল জাব্বার, আল মুতাকাব্বির, আল আওয়াল, আল আখের, আল বাতেন, আল্লামুল গুয়ুব ইত্যাদি নাম রাখা হারাম।

এমন নাম রাখা যা একমাত্র আল্লাহ তায়ালার সাথেই প্রযোজ্য যেমন, মালিকুল মুলক, মুলতানুল সালাতিন, হাকিমুল হুক্কাম ইত্যাদি দ্বারা নাম রাখাও হারাম।

আল্লাহ তায়ালার নাম ছাড়া অন্য কারো নামের সাথে 'আব্দ' শব্দ যুক্ত করে নাম রাখা। যেমন, আব্দুল উজ্জা, আব্দুল কা'বা, আব্দুন নবী, ইত্যাদি নাাম রাখাও হারাম।

সূত্র: ফাতহুল বারী-১০/৫৮৮, ফাতাওযা শামী, ৫/ ২৬৮, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬২