• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

করোনায় মহামারীর ‘কেন্দ্রস্থল’ ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Started by Mrs.Anjuara Khanom, March 14, 2020, 10:49:24 AM

Previous topic - Next topic

Mrs.Anjuara Khanom

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। আর ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের মহামারীর 'কেন্দ্রস্থল' ঘোষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে সংস্থাটি করোনাভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা দেয়।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা আশঙ্কা করে জানান, ৭০ শতাংশ ইউরোপিয়ান করোনাভাইরাসে (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস বলেন, ইউরোপ এখন মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।

ইউরোপের দেশ গুলোর সবচেয়ে বাজে অবস্থার ইতালির। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবারে রেকর্ড আরও ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৬ জনে।

এছাড়াও সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের।


বিডি-প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34