• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ভয়ংকর হিসাব

Started by Khan Ehsanul Hoque, October 26, 2022, 12:49:57 PM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

ভয়ংকর হিসাব

আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আমলের ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন,আমল করছেন, তাও ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখে যাচ্ছে। আপনি খাচ্ছেন, পড়াশোনা করছেন কিংবা চুপচাপ বসে আছেন, তবুও আপনার আমল নামায় গুনাহ লিখা হচ্ছে।

কিন্তু কেন?  অপরাধটা কি?

কারণ আপনি এখন কিছু না করলেও অনেকগুলো নন-মাহররমের চোখ আপনার ফেসবুকে আপলোড দেওয়া ছবি দেখে যাচ্ছে।
আপনার Tik Tok, Likee তে আপলোড করা ভিডিও দেখে যাচ্ছে। যখনই কেউ একজন আপনার ছবি-ভিডিও দেখছে, তখনই আপনার আমল নামায় গুনাহ লেখা  হচ্ছে । আপনি যদি মারাও যান তবুও আপনার আমল নামায় গুনাহ লিখেই যাবেন। সহজ কথায় ছবি-ভিডিও গুলো আপনার জন্য গুনাহে জারিয়া হিসেবে কাজ করছে।  আবার আপনি হয়তো কোন গান কিংবা মুভির লিংক শেয়ার করেছেন, আপনার থেকে অনুপ্রাণিত হয়ে যতজন সেটা শুনেছে কিংবা দেখেছে সমপরিমাণ গুনাহ আপনার একাউন্টেও জমা হয়ে গেছে। লাখ লাখ মানুষকে জাহান্নামি বানাচ্ছে-  Facebook, Tik tok, Likee তে যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নেচে-গেয়ে ভিডিও আপলোড করেন। আরে একটা জিনিস পরিলক্ষিত হয় কমেন্টে গিয়ে গা*লি দেওয়া তাও মারাক্তক গোনাহ।
তাদের স্মরন করিয়ে দিতে চাই, আপনি মারা গেলেও কিন্তু ইন্টারনেটে আপনার ভিডিও গুলো থেকে যাবে। তখন যতো মানুষ এই ভিডিও গুলো দেখবে কবরে আপনাদের আযাব ততোই বাড়তে থাকবে!

সুতরাং এখনই ভেবে দেখুন, হারাম ভিডিও কি আরো বানাবেন? নাকি আযাব হতে বাঁচতে, সব হারাম ভিডিও ডিলিট করে দিবেন? যে কোনো মূহুর্তে মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন কিন্তু দেরি হয়ে যাবে । আচ্ছা আমরা কি চাইব এমন কিছু দুনিয়াতে করে যেতে, যা কিনা মৃত্যুর পর কবরে আমাদের কষ্ট-আযাব প্রতিনিয়ত বাড়িয়ে দিবে?
আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আমিন

Source: https://www.facebook.com/groups/2742092982483978/permalink/6231877060172202/

Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd