• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

‘মা-শা আল্লাহ’ কখন ও কেন বলবেন?

Started by Khan Ehsanul Hoque, November 05, 2022, 11:46:28 AM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

'মা-শা আল্লাহ' কখন ও কেন বলবেন?

বহুল প্রচলিত একটি বাক্য- 'মা শা আল্লাহ'। আরবি- مَا شَاءَ الله 'মা শা আল্লাহ'- শব্দটির অর্থ হলো- 'আল্লাহ তাআলা যেমন চেয়েছেন'। কিন্তু ব্যাপক প্রচলিত এ কথাটি কখন এবং কেন বলতে হয়। এটি বলার উপকারিতাই বা কী?
প্রশংসার বহিঃপ্রকাশ কিংবা ভালো যে কোনো কিছু দেখলে বলা- مَا شَاءَ الله
উচ্চারণ : 'মা শা আল্লাহ'
অর্থ : 'আল্লাহ তাআলা যেমনটি চেয়েছেন' (মুসলিম)

'মা শা আল্লাহ' কখন বলবেন?
সুন্দর কিছু দেখলে- 'মা শা আল্লাহ' বলতে হয়।
তবে ইসলামিক স্কলাররা মা শা আল্লাহ বলার তিনটি অবস্থা নির্ধারণ করেছেন। তাহলো-
১. যখন কারও সফলতা দেখবেন; তখন- 'মা শা আল্লাহ' বলা।
২. যখন কাউকে ভালো কিছু করতে দেখবেন; তখন- 'মা শা আল্লাহ' বলা।
৩. যখন কারো কোনো সুন্দর জিনিস দেখবেন; তখন- 'মা শা আল্লাহ' বলা।

'মা শা আল্লাহ' কেন বলবেন?
কারো সফলতা, ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে 'মা শা আল্লাহ' বলায় কোন বদ নজর লাগে না। বরং মাশা আল্লাহ বলায় রয়েছে বিশেষ উপকার। যে নিজিস বা যে কাজ দেখে 'মা শা আল্লাহ' বলা হয়; সে জিনিস বা কাজ থেকে শয়তানের প্রভাব চলে যায়। শয়তান তাতে আর প্রভাব ফেলতে পারে না।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/431287519173555/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd