• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

Haunch_Bar

Started by Abu Hasan, March 15, 2023, 01:15:56 PM

Previous topic - Next topic

Abu Hasan

Haunch_Bar কি ?? কেন দেওয়া হয় ??
#Haunch_Bar কোন ধরনের বিল্ডিং এ ব্যাবহার হয় ???
Haunch Bar সাধারনত ভারী লোড বহনকারী স্ট্রাকচারে ব্যাবহার করা হয়।
যেমনঃ ইন্ডাস্ট্রিয়াল হেভি বিল্ডিং (হেভি মেশিনারিজ লোড বহনকারী), বড় স্প্যানের বিল্ডিং , ওয়াটার ট্যাংক ইত্যাদি

#Haunch_Bar কি ??
সাধারত সাপোর্টিং পয়েন্ট এবং জয়েন্ট এ ডিজাইন অনুযায়ী বিভিন্ন ধরনের হনচ বার ব্যাবহার করা হয় । জয়েন্ট এবং সাপোর্ট এ অতিরিক্ত রিনফোর্সমেন্ট ব্যাবহারের সাথে ক্রস সেকশন ও বাড়ানো হয় এই হনচ রিনফোর্সমেন্ট বিম এ ।

#কেন Haunch Bar ব্যাবহার করা হয় ?

=> সাপোর্টে অতিরিক্ত শেয়ার ফোর্স ডেভেলপ হবার কারনে, সাপোর্ট পয়েন্টে Haunch Bar ব্যাবহার করা হয় । যার ফলে ডেপথ বৃদ্ধি পায় এবং শিয়ার ক্র্যাক হওয়া থেকে বিরত রাখা যায় ।

=> কালভার্ট এর স্ল্যাব এ শিয়ার ফেইলিউর রেসট্রিকট করার জন্যে Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> ওয়াটার ট্যাংক এ অতিরিক্ত হাইড্রো স্ট্যাটিক প্রেসারের কারনে স্ট্রাকচার ডেমেজ হবার সম্ভবনা থাকে সেজন্য ওয়াটার ট্যাংক এ Haunch Bar ব্যাবহার করা হয় ।

=> Haunch Bar ব্যাবহারের ফলে জয়েন্ট এবং সাপোর্টে শিয়ার ফোর্স বহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও রোটেশন ও ডিফ্লেকশন কমে যায়। এর ফলে জয়েন্ট এবং সাপোর্টিং পয়েন্ট আরো রিজিড হয় ।

#Haunch Bar ব্যাবহার
Haunch Bar এর সাইজ নির্ভর করে স্ল্যাবের ডেপথ এর উপর , বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন সাইজের ও পরিমানের Haunch Bar ব্যাবহার করা হয়।
.
Haunch Bar সাধারন্ত ১ঃ১ স্লোপ মেন্টেইন করে ব্যাবহার করা হয়।
Example 150 X 150 mm