• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

সৌভাগ্যবান ও দুর্ভাগা

Started by ashraful.diss, March 29, 2023, 12:27:52 PM

Previous topic - Next topic

ashraful.diss


সৌভাগ্যবান ও দুর্ভাগা

সবাই জীবনে সুখী হতে চায়। সৌভাগ্যবান হতে চায়। নিরাপদে, স্বস্তিতে, শান্তি ও প্রশান্তিতে জীবন যাপন করতে চায়। সেজন্য প্রত্যেকেই তার বুঝ ও বুদ্ধি অনুযায়ী চেষ্টা করে। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মেহনত করে। যোগ্যতা ও পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়। কিন্তু সুখ ও সৌভাগ্যের সংজ্ঞা সবার কাছে এক হয় না। ফলে প্রত্যেকে তার পরিচিত সংজ্ঞা অনুযায়ী সুখ চায়। নিজেদের বুঝ ও বিবেচনা অনুযায়ী সৌভাগ্য লাভের আশা করে।

সুখী ও সৌভাগ্যবান মানুষ বলতে সমাজে এমন লোকদেরকে বোঝানো হয়, জাগতিক জীবনে যাদের প্রায় সকল চাহিদা পূর্ণ হয়। কাক্সিক্ষত অন্ন, বস্ত্র ও বাসস্থান থাকে। সম্মান ও মর্যাদা এবং ক্ষমতা ও পদ-পদবী থাকে।

সবাই জানে, উপরোক্ত সকল বিষয় পূর্ণাঙ্গরূপে কারো পক্ষে লাভ করা সম্ভব নয়। সেজন্য এসব বিষয়ে যে যতটা অগ্রসর থাকে, তাকে ততটা সুখী ও সৌভাগ্যবান মনে করা হয়।

কোনো সন্দেহ নেই— দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী। দুনিয়াবী জীবনের সুখ-দুঃখ ক্ষণস্থায়ী। দুনিয়া কেন্দ্রিক সৌভাগ্য-দুর্ভাগ্যও ক্ষণস্থায়ী। সেজন্য প্রকৃত সুখ ও সৌভাগ্য হবে সেটাই, যা দুনিয়া-আখেরাত উভয় জগতে লাভ হবে কিংবা চিরস্থায়ী জীবন আখেরাতে লাভ হবে।

বিচার দিবসে সৌভাগ্যবান ও দুর্ভাগা

কুরআন মাজীদে প্রকৃত সৌভাগ্য ও দুর্ভাগ্যের কথা আলোচনা করা হয়েছে। হাশর দিবসের প্রসঙ্গে উল্লেখিত হয়েছে সৌভাগ্যবান ও দুর্ভাগাদের কথা। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন—

یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ فَمِنْهُمْ شَقِیٌّ وَّ سَعِیْدٌ، فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّ شَهِیْقٌ، خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَ الْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ، وَ اَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا
دَامَتِ السَّمٰوٰتُ وَ الْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ.

(সেদিন) তাদের মধ্যে কতক হবে দুর্ভাগা, আর কতক হবে সৌভাগ্যবান।

যারা দুর্ভাগা হবে, তারা থাকবে আগুনে। সেখানে তাদের চিৎকার ও আর্তনাদ শোনা যাবে। তারা তাতে থাকবে চিরকাল— যতদিন বিদ্যমান থাকবে আকাশণ্ডলী ও পৃথিবী; যদি না আপনার রব অন্য কিছু ইচ্ছা করেন।

আর যারা সৌভাগ্যবান হবে, তারা থাকবে জান্নাতে। তাতে তারা থাকবে চিরকাল— যতদিন বিদ্যমান থাকবে আকাশণ্ডলী ও পৃথিবী; যদি না আপনার রব অন্য কিছু ইচ্ছা করেন। (আর তাদেরকে দেওয়া হবে) নিরবচ্ছিন্ন পুরস্কার। —সূরা হুদ (১১) : ১০৫-১০৮

এখানে প্রকৃত সৌভাগ্যবানদের পরিণাম যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি উল্লেখ করা হয়েছে প্রকৃত দুর্ভাগাদেরও পরিণতি।

প্রকৃত সৌভাগ্যবান তারা, যারা চিরস্থায়ী জান্নাত লাভ করবে। চিরস্থায়ী সুখ ও চিরকালীন আবাস লাভ করবে। সেখানে তারা পাবে এমন সবকিছু, যা তারা কামনা করে। তাদের থাকবে অত্যুচ্চ সম্মান ও মর্যাদা। তাদেরকে স্পর্শ করবে না কোনো দুশ্চিন্তা ও পেরেশানী।

আর প্রকৃত দুর্ভাগা তারাই হবে, যারা সেই জান্নাত থেকে বঞ্চিত হবে এবং নিক্ষিপ্ত হবে জাহান্নামের ভয়ানক আগুনে। যেখানে থাকবে বিভিন্ন রকমের আযাব ও গযব এবং চিৎকার ও আহাজারি।

চলবে..................
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Sr. Ethics Education Teacher
Daffodil Institute of Social Sciences - DISS