Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাক। কারণ হিংসা নেক আমলসমূহকে এমনভাবে গ্রাস করে ফেলে যেভাবে আগুন কাঠকে (বা তৃণকে) গ্রাস করে।
arefin:
আবু হুরায়রা [রাযি] থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ জুতা পরতে ইচ্ছা করে তখন যে যেন ডান পা প্রথমে পরিধান করে। আর যখন জুতা খুলে তখন যেন বাম পা থেকে খুলে। জুতা পরিধান করতে ডান পা প্রথম হবে, আর জুতা খুলতে ডান পা শেষে হবে।
{মুয়াত্তা ইমাম মালিক[রহ] অধ্যায়-৪৮,হাদিস নং-১৫}
nafrin:
subhan Allah
arefin:
হযরত হাফসা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ফজর উদিত হবার পর ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া অন্য কোন নামায পড়তেন না।
সহীহ মুসলিম হাদীস নং-১৭১১,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৫৮৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-২৪২২৫,
সুনানে নাসায়ী, হাদীস নং-৪২২৭,
সুনানে বায়হাকী, হাদীস নং-৯৭৯,
আল মু’জামুল কাবীর হাদীস নং-৩৮৫
### ফজরের সুন্নাত পড়ে যদি কেউ মসজিদে গমণ করে তাহলে তার জন্য তাহিয়্যাতুল মসজিদ পড়া জায়েজ হবে না। কারণ এমনটি রাসূল সাঃ থেকে প্রমাণিত নয়। তাই এমনটি করলে তা সুষ্পষ্ট বিদআত হবে। তবে ফজর ও মাগরীব ছাড়া অন্য নামাযের সময় মসজিদে গিয়ে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামায পড়া মুস্তাহাব। খুবই সওয়াবের বিষয়।
arefin:
আবু উমামা বাহেলী (রা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সৎ কাজ তাকে আনন্দিত করবে আর মন্দ কাজ ব্যথিত করবে, সে মুমিন।
{মুসনাদে আহমাদঃ ৫/২৫১, মুসতাদারেক হাকিমঃ ১/১৪}
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version